নাজিরান দেউতিখাতায় পথ-দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিএসএফ আধিকারিকের মৃত্যু

1594384462

কামাখ্যাগুড়ি: কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের নাজিরান দেউতিখাতা এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল বিএসএফের অবসরপ্রাপ্ত এক ইন্সপেক্টরের।
জানা গিয়েছে, মৃতের নাম বঙ্কিমচন্দ্র দাস(৬০)। তিনি কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। জানা গিয়েছে, এদিন দুপুরের দিকে ৩১ নম্বর সি জাতীয় সড়ক ধরে বাইকে চেপে বারবিশার দিকে যাচ্ছিলেন বঙ্কিমচন্দ্র দাস। নাজিরান দেউতিখাতা এলাকায় একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে।
এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা বঙ্কিমবাবুকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনেন। এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাবে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। এদিকে, জোড়াই ক্যাম্পের পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে।
বঙ্কিমচন্দ্র দাস বিএসএফে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি অবসর গ্রহণ করেন।

About Author

Advertisement