কোলকাতা: দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। সোমবার প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে বামেরা৷ ২৯৪ মধ্যে ১৯২টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এরপর বৃহস্পতিবার আরও ৩২ টি আসনে প্রার্থী ঘোষণা করে বামেরা। নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই৷ সেখান থেকে বামেদের প্রার্থী হচ্ছেন শান্তি গিরি৷ তবে সামাগ্রিক ভাবে দেখতে গেলে বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকাতেও তেমন কোনও চমক না থাকলেও ভবানীপুর, নন্দীগ্রামের সঙ্গে নজর কাড়ছে বালিগঞ্জের প্রার্থী।
জল্পনা সত্যি করে এই আসনে যাদবপুরের গবেষক-ছাত্রী আফরিন বেগমের নাম ঘোষণা করা হল। সম্প্রতি নির্বাচন কমিশনে বৈঠক করতে যাওয়া সিপিএম প্রতিনিধিদলে বর্ষীয়ান মহম্মদ সেলিম, শমীক লাহিড়ির সঙ্গে দেখা গিয়েছিল দলের তরুণ মুখ আফরিনকে। সেই থেকেই জল্পনা উসকে ওঠে যে আফরিন এবার ছাব্বিশের ভোটে প্রার্থী করা হবে। সেই জল্পনা মিলে গেল বৃহস্পতিবার। আফরিন লড়বেন বালিগঞ্জে, তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিজেপি প্রার্থী ড. শতরূপার বিরুদ্ধে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটের সদর দপ্তর থেকে দ্বিতীয় দফায় ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে এই তালিকাতেও প্রার্থী হিসেবে নাম নেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যুব নেতা শতরূপ ঘোষ। তবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়ে আসা নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ আসনটি শরিক সিপিআই-কে ছাড়ল সিপিএম। এই কেন্দ্র থেকে সিপিআইয়ের প্রার্থী শান্তি গিরি লড়বেন শুভেন্দু আর তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সিপিএমের চেনা মুখ, আইনজীবী শ্রীজীব বিশ্বাস।
তিনি আগেও একাধিকবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। তবে কোনওবারই জয় পাননি। অন্যদিকে রাণীনগর থেকে প্রার্থী সিপিআইএম প্রার্থী জামাল হোসেন৷ কল্যাণী থেকে প্রার্থী সবুজ দাস৷ ডায়মন্ড হারবার সমরেন্দ্র নাথ নাইনা৷ ভবানীপুর শ্রীদিব বিশ্বাস৷ বালিগঞ্জ থেকে প্রার্থী আফরিন বেগম৷ কুলতলির বাম প্রার্থী অর্চনা বিশ্বাস। ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী সমরেন্দ্রনাথ নাইয়া৷
প্রসঙ্গত, বিমান বসু বামেদের প্রথম দফার প্রার্থী তলিকার ঘোষণার দিনই জানিয়েছিলেন, বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলতে লিবারেশনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়ছেন তারা। ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিআইএমএল লিবারেশন। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরই ১০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল দীপঙ্কর ভট্টাচার্যরা।
বামফ্রন্ট প্রার্থী তালিকা~
১. ১১-কালচিনি (এসটি) — আরএসপি — পাসাং শেরপা (পুরুষ)
২. ৩২-করান্ডিঘি — সিপিআই(এম) — মোঃ সাহাবুদ্দিন (পুরুষ)
৩. ৪৩-হবিবপুর — সিপিআই(এম) — বসুদেব বর্মন (পুরুষ)
৪. ৪৫-চাঁচল — সিপিআই(এম) — আনাওয়ারুল হক (পুরুষ)
৫. ৬২-ভগবানগোলা — সিপিআই(এম) — মাহমুদাল হাসান (পুরুষ)
৬. ৬৩-রানিনগর — সিপিআই(এম) — জামাল হোসেন (পুরুষ)
৭. ৬৫-নবগ্রাম (এসসি) — সিপিআই(এম) — পূর্ণিমা দাস (মহিলা)
৮. ৭৬-জলঙ্গি — সিপিআই(এম) — ইয়ানুস আলি সরকার (পুরুষ)
৯. ৮৩-কৃষ্ণনগর উত্তর — সিপিআই(এম) — অদ্বৈতা বিশ্বাস (পুরুষ)
১০. ৮৮-কৃষ্ণগঞ্জ (এসসি) — সিপিআই(এম) — অর্চনা বিশ্বাস (মহিলা)
১১. ৯২-কল্যাণী (এসসি) — সিপিআই(এম) — সবুজ দাস (পুরুষ)
১২. ১২৪-বসিরহাট দক্ষিণ — সিপিআই(এম) — আইনুল আরেফিন (রাজু আহামেদ) (পুরুষ)
১৩. ১২৯-কুলতলি (এসসি) — সিপিআই(এম) — রামশঙ্কর হালদার (পুরুষ)
১৪. ১৩৬-জয়নগর (এসসি) — সিপিআই(এম) — অপূর্ব প্রামাণিক (পুরুষ)
১৫. ১৪০-বারুইপুর পশ্চিম — সিপিআই(এম) — লাহেক আলি (পুরুষ)
১৬. ১৪৩-ডায়মন্ড হারবার — সিপিআই(এম) — সমরেন্দ্র নাথ নাইয়া (পুরুষ)
১৭. ১৫২-টালিগঞ্জ — সিপিআই(এম) — অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস (পুরুষ)
১৮. ১৫৭-মেটিয়াবুরুজ — সিপিআই(এম) — অ্যাডভোকেট মনিরুল ইসলাম (পুরুষ)
১৯. ১৫৯-ভবানীপুর — সিপিআই(এম) — অ্যাডভোকেট সৃজীব বিশ্বাস (পুরুষ)
২০. ১৬১-বালিগঞ্জ — সিপিআই(এম) — আফরিন বেগম (শিল্পী) (মহিলা)
২১. ১৮৭-চাঁপদানি — সিপিআই(এম) — অ্যাডভোকেট চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (পুরুষ)
২২. ১৯৫-জাঙ্গিপাড়া — সিপিআই(এম) — সুদীপ্ত সরকার (পুরুষ)
২৩. ১৯৯-পুড়শুড়া — সিপিআই(এম) — সন্দীপ কুমার সামন্ত (পুরুষ)
২৪. ২০৪-পাঁশকুড়া পূর্ব — সিপিআই(এম) — ইব্রাহিম আলি (পুরুষ)
২৫. ২০৫-পাঁশকুড়া পশ্চিম — সিপিআই(এম) — নিরঞ্জন সিহি (পুরুষ)
২৬. ২১০-নন্দীগ্রাম — সিপিআই — শান্তি গিরি (পুরুষ)
২৭. ২১৫-খেজুরি (এসসি) — সিপিআই(এম) — হিমাংশু দাস (পুরুষ)
২৮. ২২০-নয়াগ্রাম (এসটি) — সিপিআই(এম) — ডা. পুলিন বিহারী বাস্কে (পুরুষ)
২৯. ২২১-গোপীবল্লভপুর — সিপিআই — বিকাশ সারঙ্গী (পুরুষ)
৩০. ২৬৩-মন্টেশ্বর — সিপিআই(এম) — অনুপম ঘোষ (পুরুষ)
৩১. ২৮১-আসানসোল উত্তর — সিপিআই — অখিলেশ কুমার সিং (পুরুষ)
৩২. ২৯৪-মুরারাই — সিপিআই(এম) — মোঃ আলি রেজা মণ্ডল (পুরুষ
)










