নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বার্বাডোজে অনুষ্ঠিত বিএআইএম১০ লিগ ২০২৩–২৪ চলাকালীন কথিত ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে মার্কিন ব্যাটার অ্যারন জোন্সকে সাময়িকভাবে নির্বাসিত করেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও আইসিসির অ্যান্টি-করাপশন কোডের আওতায় জোন্সের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
এই অভিযোগগুলির মধ্যে রয়েছে—ম্যাচের ফলাফল বা খেলার অন্য কোনও দিক বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক কার্যকলাপ সংক্রান্ত প্রস্তাবের তথ্য গোপন রাখা এবং তদন্তে সহযোগিতা না করা। অভিযোগগুলির অধিকাংশই বিএআইএম১০ টুর্নামেন্টের সঙ্গে সম্পর্কিত, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের অধিক্ষেত্রের অন্তর্গত। এছাড়াও দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচ সংক্রান্ত, যা আইসিসির অ্যান্টি-করাপশন কোডের আওতায় পড়ে—আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে।
এই সব গুরুতর অভিযোগের প্রেক্ষিতে অ্যারন জোন্সকে তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নির্বাসিত করা হয়েছে। ২৮ জানুয়ারি ২০২৬ থেকে ১৪ দিনের মধ্যে তাঁকে এই অভিযোগগুলির জবাব দিতে হবে। আইসিসি জানিয়েছে, এই মামলা একটি বিস্তৃত তদন্তের অংশ এবং আগামী দিনে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আনা হতে পারে।
নিউ ইয়র্কে জন্ম নেওয়া ৩১ বছর বয়সি অ্যারন জোন্স সেই মার্কিন দলের সদস্য ছিলেন, যারা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই সুপার ৮ পর্বে জায়গা করে নিয়েছিল। জোন্স এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়ে ৫২টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি সর্বশেষ ২০২৫ সালের এপ্রিল মাসে জাতীয় দলের হয়ে ম্যাচ










