শিলিগুড়ি: বিধানসভায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল নেতা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাকবিতণ্ডা নিয়ে দিনহাটায় শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করল তৃণমূল কর্মী সমর্থকরা। শুক্রবার সন্ধ্যায় দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে কুশপুতুল দাহ ছাড়াও দলের পক্ষ থেকে মিছিল করে ধিক্কার জানানো হয়। এদিন এই কর্মসূচীর আগে শহরের সুভাষ ভবন থেকে একটি ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের শহর ব্লক সভাপতি পার্থ সাহা, তৃণমূলের পুটিমারি এক অঞ্চল সভাপতি সুভাষ বর্মন, বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবন বর্মন প্রমূখ।










