ঢাকা: যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সামরিক বাহিনী যৌথ হামলা চালিয়েছে ইরানে। জবাবে সৌদি,আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনওজর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে করে এসব দেশে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় হামলার আশঙ্কা করা হচ্ছে।এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ।ঢাকা থেকেও আপাতত মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে শনিবার বিকেল ৪টার দিকে সকল ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে আরো বেশ কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এদিক,বিমানের বিজি,৩৪৯ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মাম যাচ্ছিল। সেটি মাঝপথ থেকে ফিরে আসছে বলে জানা গেছে।বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর দুবাইতে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানিয়েছেন, আপাতত ফ্লাইট চলাচল হোল্ড রাখা হয়েছে।








