‘ট্র্যাভেল নাউ, পোস্ট লেটার’ নামে সর্বভারতীয় অভিযান শুরু

IMG-20260214-WA0072

কলকাতা: কেরালা টুরিজম ‘ট্র্যাভেল নাউ, পোস্ট লেটার’ নামে একটি সর্বভারতীয় প্রচারাভিযান শুরু করেছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ উদ্বোধন হওয়া এই বৈশ্বিক উদ্যোগের লক্ষ্য সচেতন ও অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণকে উৎসাহিত করা। এই অভিযান পর্যটকদের সামাজিক মাধ্যমে শেয়ার করার আগে ভ্রমণের মুহূর্তগুলি নিজে অনুভব করার আহ্বান জানায়। মূল বার্তা,“আগে অনুভব করুন, পরে শেয়ার করুন।”
এই প্রচারের অংশ হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক প্রচার চালানো হচ্ছে এবং travelnowpostlater.com নামে একটি মাইক্রোসাইটও চালু করা হয়েছে। কেরালা টুরিজম নিজেকে একটি চিন্তাশীল পর্যটন-প্রবর্তক হিসেবে তুলে ধরে ভ্রমণকে শুধু ছবি তোলা ও প্রচারের মধ্যে সীমাবদ্ধ না রেখে গভীর অভিজ্ঞতা ও বাস্তব উপস্থিতির সঙ্গে যুক্ত করার উপর জোর দিয়েছে।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমকালীন শিল্প প্রদর্শনীগুলির অন্যতম কোচি মুজিরিস বিযানল আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। ফোর্ট কোচি অঞ্চলে আয়োজিত এই বিয়েনালে কোচিকে শিল্পভিত্তিক আন্তর্জাতিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাংস্কৃতিক পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
পর্যটনমন্ত্রী পী.এ. মোহাম্মদ রিয়াজ জানান, কোভিড-পরবর্তী সময়ে কেরলে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং আসন্ন ইনবাউন্ড মরসুমেও এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের পর ফেব্রুয়ারিতে কলকাতা, লখনউ ও ইন্দোরে বি২বি মিট এবং রোডশো আয়োজন করা হবে। পাশাপাশি ‘নিশাগন্ধী নৃত্য উৎসব’-এর মতো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উত্তর কেরলের কোঝিকোড, ওয়ায়ানাড ও বেকালের মতো নতুন পর্যটন গন্তব্যগুলিকেও বিশেষভাবে প্রচার করা হবে।


এছাড়া, ২০ জানুয়ারি থেকে নয়াদিল্লিতে ‘ল্যান্ডস্কেপ কেরালা’ ফটো প্রদর্শনী শুরু হয়েছে, যা বিভিন্ন শহরে প্রদর্শিত হবে। আয়ুর্বেদ, ওয়েলনেস, অ্যাডভেঞ্চার, লাক্সারি এবং এমআইসিই পর্যটনের নানা দিক তুলে ধরে কেরলকে একটি নিরাপদ ও বহুমাত্রিক পর্যটন গন্তব্য হিসেবে উপস্থাপন করাই এই উদ্যোগের লক্ষ্য।

About Author

Advertisement