নয়াদিল্লি: ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি খাতের ব্যাংক অ্যাক্সিস ব্যাংক ঘোষণা করেছে যে তারা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার পছন্দের অর্থায়ন সহযোগী হিসেবে নির্বাচিত হয়েছে। এর ফলে টেসলার গ্রাহকেরা তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ সুবিধা এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এই উদ্যোগ পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে গ্রাহক-কেন্দ্রিক ও উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা চালুর মাধ্যমে ভারতে বৈদ্যুতিক চলাচল সম্প্রসারণে অ্যাক্সিস ব্যাংকের প্রতিশ্রুতিকে তুলে ধরে।
এই সহযোগিতা সারা দেশে কার্যকর করা হবে। এর ফলে বড় বড় মহানগরীর পাশাপাশি দ্রুত বিকাশমান বৈদ্যুতিক গাড়ির কেন্দ্রগুলির গ্রাহকেরাও সহজ ও নির্ভরযোগ্য ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে টেসলার গাড়ি কেনার জন্য ঋণ সুবিধা পাবেন। এই ব্যবস্থার লক্ষ্য হল গাড়ি কেনার প্রাথমিক বাধা কমানো এবং গ্রাহকদের জন্য সহজ ও সুবিধাজনক নিবন্ধন প্রক্রিয়া নিশ্চিত করা।
প্রীমিয়াম বৈদ্যুতিক গাড়ির গ্রাহকদের জন্য বিশেষ ঋণ সুবিধা~
অ্যাক্সিস ব্যাংক প্রিমিয়াম শ্রেণির বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের জন্য বিশেষভাবে তৈরি গাড়ি ঋণ প্রদান করবে। এর মধ্যে রয়েছে- গ্রাহকের আয়-ব্যয়ের পরিস্থিতি অনুযায়ী কিস্তি পরিশোধের বিশেষ ব্যবস্থা।
সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত দীর্ঘ মেয়াদি ঋণ।
দ্রুত অনুমোদনের সঙ্গে সম্পূর্ণ ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া।
এই সহযোগিতা প্রসঙ্গে অ্যাক্সিস ব্যাংকের কার্যনির্বাহী পরিচালক মুনিশ শারদা বলেন, “ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার দ্রুত বাড়ছে। এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করতে টেসলার সঙ্গে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা এবং উন্নত গ্রাহক পরিষেবার মাধ্যমে বিশ্বমানের বৈদ্যুতিক গাড়ি কেনার সুযোগ করে দিচ্ছি। এতে সুবিধা ও নমনীয়তার সঙ্গে পরিবেশবান্ধব চলাচল গ্রহণ করা গ্রাহকদের জন্য আরও সহজ হবে। এই উদ্যোগ দায়িত্বশীল ব্যাংকিং এবং ভবিষ্যৎমুখী সমাধানের প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।”










