শিলিগুড়ি: গত রাতে তীব্র ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির কারণে শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান গৌতম দেব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরনিগমের কর্মীরা দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে গাছ সরিয়ে জনজীবন স্বাভাবিক করার কাজ নিরন্তর চালিয়ে যাচ্ছেন।
এদিকে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত, গত রাতের মতো আজও বিভিন্ন ঘটনাস্থলে ধারাবাহিকভাবে পরিদর্শন ও তদারকি চলছে বলে জানিয়েছেন চেয়ারম্যান গৌতম দেব। পাশাপাশি তিনি জানান, নাগরিকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুরনিগম প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।








