জলপাইগুড়িতে বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধার, তদন্ত শুরু

10

জলপাইগুড়ি: জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বনিজ্যের হাট এলাকায় এক বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার পরিচয় সামিজা খাতুন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে সকালে বাড়ির পেছনে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক দল পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে এবং প্রশাসন বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

About Author

Advertisement