চিলা রায়ের জন্মদিবসের মঞ্চে উত্তরবঙ্গের ভূমিপুত্র আন্দোলনের তিন মুখ

chila-ray-16450005124x3

শিলিগুড়ি: বিশ্ববীর চিলা রায়ের জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক উল্লেখযোগ্য উপস্থিতি ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বংশীবদন ও অনন্ত মহারাজের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল -এর সভাপতি তপতি রায় মল্লিক, যিনি কেএলও চিফ জীবন সিঙ্গের শান্তি চুক্তি আলোচনার বড় ভূমিকা পালন করছেন কেন্দ্রের সাথে।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই উপস্থিতি নিছক সৌজন্যমূলক নয়। বরং উত্তরবঙ্গের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশ, সামাজিক আন্দোলন এবং বিভিন্ন সংগঠনের মধ্যে সম্ভাব্য সমন্বয়ের ইঙ্গিত বহন করছে এই মুহূর্ত। পৃথক রাজ্যের দাবি, পরিচয় ও অধিকার, ভাষা-সংস্কৃতির স্বীকৃতির মতো ইস্যুতে দীর্ঘদিন ধরে সক্রিয় সংগঠনের শীর্ষ নেতৃত্বের এমন উপস্থিতি স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তুলে দিয়েছে।তবে কি ভিন্ন ভিন্ন মঞ্চের নেতৃত্বরা ধীরে ধীরে একই লক্ষ্যের দিকে এগোতে চাইছেন? নাকি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের ভূমিপুত্র সংগঠনগুলির মধ্যে বৃহত্তর ঐক্যের রূপরেখা তৈরি হচ্ছে? যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও চিলা রায়ের জন্মদিবসের মতো প্রতীকী দিনে এই উপস্থিতি নতুন কৌতূহল ও জল্পনার জন্ম দিয়েছে।

উত্তরবঙ্গের রাজনীতিতে কি তবে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়? সংগঠনগুলির ভবিষ্যৎ পদক্ষেপ ও সিদ্ধান্তই দেবে এই প্রশ্নের চূড়ান্ত উত্তর।

About Author

Advertisement