গবিন্দ ও সুনীতার দাম্পত্যজীবন নিয়ে জানালেন কন্যা টিনা

IMG-20260311-WA0099

মুম্বাই: গবিন্দ ও সুনীতার দাম্পত্যজীবন প্রায় ৩৭ বছর ধরে চলেছে। যদিও গত দুই বছরে তারা বলিউডের অন্যতম আলোচিত দম্পতি হয়ে উঠেছেন। কখনও গবিন্দের পায়ে গুলি লাগে, কখনও আবার পরকীয়ার অভিযোগ ওঠে। এই দুই বছর ধরে সুনীতা স্বামীকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আসছেন।
এবার গবিন্দের স্ত্রী নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অভিনেতার মনোচিকিৎসক। একই সময়ে অভিনেতার কন্যা টিনা আহুজা মা-বাবাকে নিয়ে কিছু তথ্য জানিয়েছেন। কয়েক বছর আগে যখন গবিন্দ নিজেরই বন্দুক থেকে গুলিবিদ্ধ হন, তখন তাকে দীর্ঘ সময় থেরাপি নিতে হয়।
যে মনোচিকিৎসক তাকে চিকিৎসা করেছেন, তিনি জানান, গবিন্দ যখন ব্যথায় কাতর ছিলেন, তখন পাশে ছিলেন না স্ত্রী। অভিনেতা একা একাই থেরাপিতে আসতেন। তবে অভিনেতার প্রশংসা করতে করতে তিনি বলেন, ‘‘গবিন্দের জীবনযাপন অত্যন্ত নিয়ন্ত্রিত, তিনি প্রতিদিন যোগব্যায়াম করেন এবং নিয়ম মেনে খাবার খাওয়া-দাওয়া করেন।’’
যদিও গত কয়েক বছরে অভিনেতার স্ত্রী স্বামীকে নিয়ে ঠিক উল্টো কথা বলেছেন। সুনীতা জানান, গবিন্দ নিজের যত্ন নেন না এবং চারপাশে ঘোরাঘুরি করেন শুধু। সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবসের একটি অনুষ্ঠানে টিনাকে বাবা-মায়ের দাম্পত্য জীবন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, ‘‘গত দুই বছর আমাদের পরিবারের জন্য খুব ভালো ছিল না। অনেক ঝড় ঝাপটা পেরিয়েছি।’’

About Author

Advertisement