খুট্টিমারি বনবস্তি প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের সুব্যবস্থা নেই, দুর্ভোগে ছাত্রছাত্রীরা

Screenshot_20260204_153602_Facebook

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত খুট্টিমারি বনবস্তি প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের সুব্যবস্থা নেই। যার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। ওই স্কুলের পাশেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জলের ব্যবস্থা না থাকার কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীরাও সমস্যায় পড়ছে। জানা গিয়েছে, খুট্টিমারি বনবস্তি প্রাথমিক বিদ্যালয়ে একটি টিউবওয়েল রযেছে। কিন্তু বর্তমানে সেটি বিকল হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে জলের জন্য স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের আশেপাশের বাড়ি গুলির উপর নির্ভর করতে হচ্ছে। স্কুলের মিড-ডে মিল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার রান্না করার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। দাবি উঠেছে, অবিলম্বে খুট্টিমারি বনবস্তিতে পানীয় জলের ব্যবস্থা করা হোক। পানীয় জলের এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তৃণমূলের চেংমারি অঞ্চল সভাপতি প্রভাস ঈশ্বরারী। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি এই সমস্যা সমাধানের।

About Author

Advertisement