খড়গপুরে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু দিলীপের

IMG-20260318-WA0053

খড়গপুর: খড়গপুরে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নিজের পুরনো কেন্দ্র থেকেই প্রার্থী ঘোষিত হওয়ার পরদিনই মন্দিরে পুজো দিয়ে মোটরবাইক র‍্যালির মাধ্যমে প্রচারে নামেন তিনি।
এদিন শতাধিক মোটরবাইক নিয়ে খড়গপুর শহর জুড়ে বর্ণাঢ্য র‍্যালি করেন দিলীপ ঘোষ। সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে র‍্যালি ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগও করেন তিনি।বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরই এই র‍্যালিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এভাবেই প্রচারে গতি বাড়াতে নেমে পড়েছে বিজেপি।

About Author

Advertisement