কোচবিহার: আগামী ১৩ ই জানুয়ারি কোচবিহারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের ঘুঘুমারি কদমতলা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা অনুষ্ঠিত হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কোচবিহারে রই সভা ঐতিহাসিক সভা হবে ভোট রক্ষার লড়াইয়ের সভা বলে দাবি করা হয়েছে। সেই সভার আগে রবিবার সভাস্থল পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, বিধায়ক সংগীতা রায়, দলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন সহ অনেকেই এদিকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভাস্থল পৃথকভাবে পরিদর্শন করেন তৃণমূলের কো-অর্ডিনেটর রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্যরা।
এদিন কনকনে শীতের মধ্যে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের ঘুঘুমারির কদমতলা এলাকায় সভার মাঠ ঘুরে দেখে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পৃথক পৃথকভাবে জানিয়েছেন, আগামী ১৩ ই জানুয়ারি কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঐতিহাসিক সভায় পরিণত হয়ে উঠবে।
পাশাপাশি অভিজিৎ জানিয়েছেন, বলরামপুরের সভা স্থল পরিবর্তন করে ঘুঘুমারি কদমতলা এলাকায় হচ্ছে।কোচবিহার দক্ষিণ বিধানসভা অন্তর্গত ঘুঘুমারি কদমতলা মাঠে আগামী ১৩ ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহারে অনেক বিজেপি নেতার জামানত জব্দ হবে।
পাশাপাশি কোচবিহারে আগামী যে সভা সে সভা সব রকম রেকর্ডকে ভেঙে দেবে। এদিকে এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক ডিএসপি , আইসি কোতয়ালি, দমকলের আধিকারিক মাঠ ঘুরে দেখেন।নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশকর্তারা।









