কেরাল এর নাম বদলে হবে ‘কেরালম’, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

maxresdefault

নয়াদিল্লি: জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরাল এর নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার জন্য রাজ্য সরকারের প্রস্তাবে মঙ্গলবার অনুমোদন দিয়েছে। এপ্রিল–মে মাসে অনুষ্ঠিতব্য কেরাল বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেরাল বিধানসভা ২৪ জুন, ২০২৪ তারিখে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে, যাতে কেন্দ্রকে রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে ‘কেরাল’ থেকে ‘কেরালম’ করার অনুরোধ জানানো হয়। সূত্রের খবর অনুযায়ী, বিধানসভার ওই প্রস্তাবের পর মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের নাম পরিবর্তনের অনুমোদন দেয়। এই বৈঠকটি নতুন প্রধানমন্ত্রীর কার্যালয় ভবন ‘সেবা তীর্থ’-এ অনুষ্ঠিত প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক ছিল।
কেরাল বিধানসভা এই প্রস্তাব দ্বিতীয়বার পাস করে, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগের প্রস্তাবটি পর্যালোচনা করে কিছু কারিগরি সংশোধনের পরামর্শ দিয়েছিল। সংশ্লিষ্ট প্রস্তাবটি উত্থাপনকারী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন চেয়েছিলেন, কেন্দ্র সরকার সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সব ভাষায় রাজ্যের নাম ‘কেরাল’ থেকে ‘কেরালম’ করা হোক।
এর আগে, আগস্ট ২০২৩-এও বিধানসভা একই ধরনের সর্বসম্মত প্রস্তাব পাস করে কেন্দ্রের কাছে পাঠিয়েছিল, তবে স্বরাষ্ট্র মন্ত্রক তাতে কিছু কারিগরি সংশোধনের পরামর্শ দিয়েছিল।
উল্লেখ্য, কেরাল এর সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক কথাকলি নৃত্য। এই নাম পরিবর্তন রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

About Author

Advertisement