শিলিগুড়ি: তিনি বরাবরই প্রতিবাদী। আজকেও প্রতিবাদ কমালেন না। এসআইআর কে নিয়ে সড়ক গৌতমদের। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একের পর এক মিছিল হচ্ছে শিলিগুড়িতে। ব্যতিক্রম হলো না জানুয়ারি মাসও। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল গোটা শিলিগুড়ি শহর প্রদক্ষিণ করল। পুরো ভাগে ছিলেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা করে এসেছি। তাই এখন মানুষকে জেগে উঠতে হবে। তবে এই সমস্যা সমাধান ঘটবে। মানুষের সাথে মানুষের পাশে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তাই মানুষের জন্যই কাজ করতে হবে। মেয়র গৌতম দেব আরো জানান আগামী দিনে অনেক শক্ত প্রতিপক্ষ আসবে। কিন্তু আমাদের মাথা ঠান্ডা করে কাজ করে যেতে হবে।









