বানারহাট: পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে বানারহাট থানার উদ্যোগে ইমামদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো থানা প্রাঙ্গণে। জানা যায়, মাহে রমজান শেষে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।
এদিন বানারহাট থানার আইসি সুরোজ থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।বৈঠকে আইসি সুরোজ থাপা ইমামদের উদ্দেশ্যে বলেন, যেন সকলেই শান্তিপূর্ণভাবে ঈদ উৎসবে সামিল হন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে বলেন।
পাশাপাশি ঈদ ও মাহে রমজান উপলক্ষে ইসলামিক সম্প্রদায়ের সকল মানুষকে শুভেচ্ছা জানান পুলিশ প্রশাসন। পুলিশের আগাম এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত ইমাম ও স্থানীয় বাসিন্দারা।










