ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ

IMG-20260301-WA0068

দিনহাটা: রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতা সাই কমপ্লেক্সে আয়োজিত ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর জেবলিন থ্রোতে দ্বিতীয় স্থান অধিকার করে দিনহাটা কলেজের ছাত্র মিরাজ আনসারি। মিরাজের বাড়ি দিনহাটা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকায়।বরাবরই খেলাধূলার প্রতি ঝোঁক ছিলো মিরাজের গত ২৫ ফেব্রুয়ারিতে কলকাতার সাইতে অনুষ্ঠিত কলেজ মিটে জেবলিন থ্রোতে সে দ্বিতীয় স্থান অর্জন রূপো লাভ করে। প্রথমে জেলা স্তরে প্রতিযোগিতায় জয় লাভ করে এরপরে রাজ্য স্তরের প্রতিযোগিতায় এই সাফল্যে খুশি মিরাজ।তার কথায় আশা সোনা নিয়ে ফিরবো তা আর হয়ে উঠেনি, তবে আগামিতে দেশের হয়ে অলিম্পিকে খেলতে চাই।দিনহাটা কলেজের ক্রিড়া প্রশিক্ষক সুদীপ্ত ঘোষের কথায় মিরাজ বরাবরই খেলাধূলায় পারদর্শী। ওর সাফল্য ওর পরিশ্রমের ফল,তবে আগামিতে ও ভালো ফলাফল করবে।

About Author

Advertisement