আসানসোল: ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে এবার প্রতিটি বাড়ি ও পরিবারের কাছে পৌঁছনোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দক্ষিণ আসনসোলের বিজেপি বিধাযীকা অগ্নিমিত্রা পাল। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ আসানসোল দক্ষিণ বিধানসভার মন্ডল ৩-এর ৮৪ নম্বর ওয়ার্ডের ইসমাইল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
এই কর্মসূচির মাধ্যমে তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের চাহিদা, প্রাপ্তি ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনেন। মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যাগুলি কাছ থেকে বোঝাই এই সফরের মূল উদ্দেশ্য বলে তিনি জানান।
এদিন তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। পাশাপাশি প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উদ্যোগ সম্পর্কে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, আগামী দিনে মানুষ যদি তাঁদের সমর্থন করেন, তাহলে তাঁদের প্রত্যাশা পূরণে আরও কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হবে। বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, বিকল্প উন্নয়নের পথ দেখাতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয় বাসিন্দারাও এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিজেদের সমস্যার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।









