আমেরিকা–ফ্রান্স বিরোধ: মার্কিন কূটনীতিককে ব্যাখ্যা দিতে হবে

images

প্যারিস: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জানান, প্যারিসে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে সমনের ভিত্তিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। তা না হলে তাঁকে ফরাসি সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে না।
ফরাসি কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার-কে তলব করেছিল। কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের পিতা। ট্রাম্প প্রশাসনের কিছু মন্তব্যের প্রেক্ষিতে, যার বিরুদ্ধে ফ্রান্স আপত্তি জানিয়েছিল, সেই বিষয়েই তাঁকে ডাকা হয়। তবে বৈঠকে কুশনার উপস্থিত হননি।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো এই ঘটনাকে ‘আশ্চর্যজনক পদক্ষেপ’ বলে উল্লেখ করেন এবং বলেন, এটি কূটনৈতিক প্রোটোকলের লঙ্ঘন। তিনি সতর্ক করে জানান, কুশনার ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত তাঁকে ফরাসি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হবে না।
বারো বলেন, “কুশনার নিজেই সমস্যায় পড়ছেন, কারণ একজন রাষ্ট্রদূতের কাজ করতে সরকারের সদস্যদের কাছে পৌঁছনো অত্যন্ত প্রয়োজন।”

About Author

Advertisement