আইসিসি লঞ্চ করল টি২০ বিশ্বকাপের অ্যান্থেম গান

IMG-20260131-WA0042

নয়াদিল্লি: টি২০ বিশ্বকাপ ২০২৬-এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এর আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি২০ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম লঞ্চ করেছে। গানের নাম ‘ফিল দ্য থ্রিল’, যা ভারতীয় সঙ্গীত পরিচালক ও গায়ক অনিরুদ্ধ রবিচন্দর নিজে সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন।
আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা বলেছেন, আইসিসির বড় টুর্নামেন্টগুলো কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং একটি বৈশ্বিক সাংস্কৃতিক উৎসব। টি২০ বিশ্বকাপ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর, যেখানে প্রতিটি মুহূর্ত খেলোয়াড় ও সমর্থকদের জন্য স্মরণীয় হয়ে ওঠে। এই অফিসিয়াল গানটির মাধ্যমে সেই অনুভূতিকে সঙ্গীতের ভাষায় সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে, গীতিকার ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দর বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ। প্রতিটি চিৎকার, প্রতিটি নীরবতা এবং প্রতিটি হৃদস্পন্দন একই সুরে বাঁধা। ‘ফিল দ্য থ্রিল’-এর মাধ্যমে আমরা বিশ্বজুড়ে সমর্থকদের মাঠের প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে একসূত্রে বাঁধার চেষ্টা করেছি।

About Author

Advertisement