অসম: নকল সোনাসহ তিনজন গ্রেফতার

Untitled-design-2025-06-30T135031.923-2025-06-9479c075622ad1c036ba5515fcbe8232-16x9

গুবাহাটি: গুবাহাটির পল্টন বাজার থানা পুলিশ নকল সোনাসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন মহিলা অন্তর্ভুক্ত রয়েছেন।
গুবাহাটি পুলিশ আজ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে থানা এলাকা, নেপালি মন্দির এলাকার অভিযান পরিচালনার সময় এক কেজি ৩১ গ্রাম নকল সোনাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম মিহিরজান ইসলাম (২৫, বারপেটা), মোহাম্মদ হনিফ আলী (২৪, লালুক) এবং এই গ্রুপের প্রধান আসামী লালুকের বাসিন্দা মেহরজান নেসা (৩০) বলা হয়েছে। এই সংক্রান্তে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

About Author

Advertisement