অজিত বর্মনকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান

IMG-20260119-WA0026

দিনহাটা: খেলাধুলায় অসামান্য অবদান রাখার জন্য এবং তার প্রশিক্ষণে বহু খেলোয়াড় তৈরি হয়ে আজ তারা অনেকেই প্রতিষ্ঠিত দেশের বিভিন্ন প্রান্তে। এই ক্রীড়া ব্যক্তিত্ব দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইন্দ্র নারায়ণ গ্রামের অজিত বর্মনকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানালো। মুখ্যমন্ত্রীর পাঠানো সংবর্ধনা পত্র ও উপহার সামগ্রী রবিবার ইন্দ্রনারায়ণ গ্রামে অজিত বর্মনের বাড়িতে গিয়ে তার হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দিলেন সিতাই কেন্দ্রের বিধায়ক সঙ্গীতা রায়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ অনেকেই। এদিন মুখ্যমন্ত্রী দেওয়ার সম্মাননা পেয়ে অভিভূত দিনহাটার অজিত বর্মন। তিনি জানিয়েছেন, কর্ম জগতটা আলাদা। সেটা হলো মানুষের উপকারের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য কাজ করে যাওয়াটাই হলো কর্ম। এবং সেখানে কোন ভেদাভেদ থাকে না কিংবা থাকা উচিত ও নয়। কে সাংসদকে বিধায়ক সেটা বড় কথা নয়। আমরা চাই প্রত্যেকেই সেই কাজটা করে যাক। আমার ঘরে ঢুকে অনেকেই বলেছেন দাদা আপনি কিভাবে এই ঘরে থাকেন। আমি তাদেরকে বলেছি অন্যের উপকার করতে গেলে নিজের সুখ ত্যাগ করতে হয়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যেভাবে সম্মাননা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং আপ্লুত। বিধায়ক সঙ্গীতা রায় বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে বলেছেন দিনহাটার অজিত বর্মনের বাড়িতে গিয়ে তাকে উপহার সামগ্রী এবং শুভেচ্ছা ও সম্মাননা তুলে দেওয়ার জন্য। সেইমতো আমরা এসেছি। তিনি সমাজে খেলোয়াড় গড়ার কারিগর হিসেবে কাজ করে চলছেন। বিভিন্ন স্কুল কিম্বা বিভিন্ন জায়গায় গেলেই দেখা যায় অজিত বর্মনের ছাত্র-ছাত্রীরা আজ প্রতিষ্ঠিত। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় তারা কর্মরত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার দীর্ঘায়ু।

About Author

Advertisement