দিনহাটা: সাংসদের উপস্থিতিতে তৃণমূলের দিনহাটা এক এ ব্লক কমিটির সভা অনুষ্ঠিত হল। রবিবার গোসানি রোডের আমন্ত্রণ ভবনে এই সভা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, দলের দিনহাটা এক এ ব্লক সভাপতি সুধাংশু রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, জেলা পরিষদের সদস্যা শ্রাবণী ঝা, দলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোস্তফা খন্দকার, এসসি সেলের ব্লক সভাপতি পুলক চন্দ্র বর্মণ, দলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুব্রত বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ এস আই আর নিয়ে কেন্দ্রের নির্বাচন কমিশন যেভাবে বিজেপির অঙ্গুলি হলে চলছে তা নিয়েও কর্মীদেরকে আরো সতর্ক থাকার কথা বলেন। এছাড়াও এদিনের এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও এসআইআর নিয়ে বিজেপি সরকারের অঙ্গুলী হেলনে নির্বাচন কমিশন যেভাবে প্রকৃত ভোটারদেরকে কৌশলে বাদ দিয়ে ভোট করানোর চেষ্টা করবে তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজকে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরার উপর গুরুত্ব দেওয়া হয়।










