ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ৪-০ গোলের সহজ জয়

IMG-20261123-WA0055

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগের হাই-প্রোফাইল ফুটবল ম্যাচে একতরফা জয় পেয়েছে লিভারপুল। রবিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে লিভারপুল ৪-০ ব্যবধানে অনায়াসে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এদিকে, ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে মাউরিসিও পচেত্তিনোর অভিষেকটি হতাশাজনক হয়েছে।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে ৬৩ শতাংশ বল দখলে রেখে লিভারপুল ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে দুটি করে গোল করে। অষ্টম মিনিটে ডিফেন্ডার লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যানচেস্টার ইউনাইটেড ১০ জনের দলে পরিণত হয় এবং তারা খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল ইউনাইটেডের ওপর চাপ সৃষ্টি করে। এই পর্যায়ে তারকা খেলোয়াড় ডমিনিক সোবোসলাই একটি ফ্রি-কিক থেকে গোল করে দশম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন।
তিন মিনিট পর ফ্লোরিয়ান ভির্তজ লিভারপুলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধেও লিভারপুলের আধিপত্য অব্যাহত থাকে; ৬৬তম মিনিটে রিও এনগুমোহা স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলটি করেন। অবশেষে ৮২তম মিনিটে ভিক্টর মুনিয়োজ চতুর্থ গোলটি করলে লিভারপুলের একতরফা জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে লিভারপুল প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে; ১১ ম্যাচে তাদের সংগ্রহ এখন ২১ পয়েন্ট। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড মাত্র ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনেই অবস্থান করছে। চলমান প্রিমিয়ার লিগ মৌসুমে ইউনাইটেড ১১টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ৫টিতে হেরেছে এবং ৫টি ম্যাচ ড্র করেছে। এই সময়ে দলটি কেবল একটি ম্যাচে জয়লাভ করতে পেরেছে।
এদিকে, অন্য একটি ম্যাচে হাল সিটি ব্রাইটনকে ২–০ ব্যবধানে পরাজিত করেছে। বর্তমানে ২২ পয়েন্ট নিয়ে ব্রাইটন দ্বিতীয় স্থানে রয়েছে, আর গোল পার্থক্যের ভিত্তিতে ১৪ পয়েন্ট নিয়ে হাল সিটি ১১তম অবস্থানে রয়েছে।

About Author

Advertisement