বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারত সফরে, প্রধানমন্ত্রীমোদির সঙ্গে সাক্ষাৎ

28fab6d9-d940-437e-993d-ec1405960114

নয়াদিল্লি: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট আলবার্ট লিলিয়ান ডি ওয়েভার তিন দিনের ভারত সফরে রয়েছেন। ২১ ডিসেম্বর ১৯৭০ সালে জন্মগ্রহণকারী ডি ওয়েভারকে বেলজিয়ামে ‘বিডব্লিউডি’ নামে পরিচিত। ভারত সফরের সময় বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে ভারত-বেলজিয়াম দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়গুলোও আলোচনার প্রধান বিষয় হতে পারে।
ডি ওয়েভার ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ‘নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স’-এর
সভাপতি ছিলেন। ফ্লেমিশ স্বাধীনতার সমর্থক এই দলটি ২০১০ সালের ফেডারেল নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল।
২০২৪ সালের নির্বাচনের পর বেলজিয়ামের রাজা ফিলিপ ডি ওয়েভারকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এর আগে তিনি দীর্ঘ সময় অ্যান্টওয়ার্পের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তর অবস্থিত।

About Author

Advertisement