সাইবার প্রতারণা বিরোধী সচেতনতা প্রচার
শিলিগুড়ি: অনলাইন সাইবার প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচতে অপরিচিত ও ভুয়া এপিকে ফাইলের বিষয়ে সতর্ক থাকার জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেট নাগরিকদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
পুলিশের প্রকাশিত একটি সচেতনতামূলক পোস্টারে জনগণকে গুগল প্লে স্টোর বা অফিসিয়াল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো অজানা উৎস থেকে এপিকে ফাইল ডাউনলোড না করার আহ্বান জানানো হয়েছে। অফিসিয়াল স্টোরের পরিবর্তে বাইরের উৎস থেকে ডাউনলোড করা অ্যাপ সহজেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং গোপনীয় তথ্য হাতিয়ে নিতে পারে।
‘সাইবার সেফ শিলিগুড়ি’ অভিযানের আওতায় পুলিশ সকল প্রযুক্তি ব্যবহারকারীকে কোনো প্রলোভনে পা না দিতে, না বুঝে মোবাইল ফোনে এপিকে ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকতে এবং নিজেদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে আহ্বান জানিয়েছে।











