মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বান: মেধাবী ছাত্রছাত্রীরা মাঝে মাঝে স্মার্টফোনে এ পি জে আব্দুল কালামের ভাষণ শুনুন‎‎‎

Screenshot_20260519_195643_X

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত মেধাবী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং তাদের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে প্রতিভার কোনো অভাব নেই এবং ইউরোপের বহু শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলার কৃতীরা নেতৃত্বের ভূমিকায় রয়েছেন।‎অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্যে শীঘ্রই ‘বিবেকানন্দ মেধা বৃত্তি প্রকল্প’ চালু করা হবে। তিনি স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিন্তাধারার কথা উল্লেখ করে নারী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান।‎মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, তারা যেন জীবনে এগিয়ে যায় এবং সরকার সর্বদা তাদের পাশে থাকবে। তিনি পরামর্শ দেন, স্মার্টফোনে মাঝে মাঝে প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের ভাষণ ও বক্তব্য শোনা উচিত, যা জীবন গঠনে অনুপ্রেরণা জোগাবে।‎ তিনি আরও জানান, রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে। স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে ক্রীড়া ও কারিগরি শিক্ষার ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়া হবে। সরকার ‘বক্তব্য নয়, কাজই প্রধান’ এই নীতিতে অগ্রসর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।‎

About Author

Advertisement