ধর্মের ভিত্তিতে সব ভাতা বন্ধ, চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প ‎‎‎

HIBplqnaQAAquRo

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের তরফে ধর্মের ভিত্তিতে দেওয়া সমস্ত আর্থিক ভাতা বন্ধ করার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মাসের পর থেকে এ ধরনের সব ভাতা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের এই তথ্য জানান। সরকারের এই নীতিগত পরিবর্তন ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।‎আগামী মাস থেকে বন্ধ হবে ইমাম ও পুরোহিতদের ভাতা, চালু থাকবে বৃত্তি‎নগরোন্নয়নমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দপ্তরের অধীনে পরিচালিত ধর্মভিত্তিক সমস্ত সহায়তা প্রকল্প আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে রাজ্যের ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিতদের দেওয়া মাসিক ভাতাও বন্ধ হয়ে যাবে।‎ তবে সরকার জানিয়েছে, মাদ্রাসা ও সংখ্যালঘু দপ্তরের বৃত্তি প্রকল্পগুলি বন্ধ করা হচ্ছে না। পড়ুয়াদের আর্থিক সহায়তা আগের মতোই চালু থাকবে।‎ ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে আসছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদনকারীরাও পাবেন সুবিধা‎ধর্মভিত্তিক ভাতা বন্ধের পরিবর্তে রাজ্য সরকার নতুন করে “অন্নপূর্ণা ভাণ্ডার” নামে একটি প্রকল্প চালু করতে চলেছে। এতদিন যাঁরা “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের নতুন এই প্রকল্পের আওতায় আনা হবে। এর জন্য খুব শীঘ্রই একটি অনলাইন পোর্টালও চালু করা হবে বলে জানানো হয়েছে। ‎সরকার আরও স্পষ্ট করেছে, যাঁরা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন করেছেন অথবা ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাঁরাও এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন।‎ধর্মভিত্তিক ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়ে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশনের মতো বিভিন্ন সংগঠন আগেও আপত্তি জানিয়েছিল। ফলে এই বড় পরিবর্তনের পর রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিসরে নতুন বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে।

About Author

Advertisement