পশ্চিমবঙ্গ মাধ্যমিকে দশম স্থান অধিকার করে জলপাইগুড়ির মুখ উজ্জ্বল করল অর্চিস্মান মজুমদার

Screenshot_20260508_231426_Facebook


জলপাইগুড়ি: পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এ দশম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করল জলপাইগুড়ির ছাত্র অর্চিস্মান মজুমদার। পরীক্ষায় সে ৭০০-র মধ্যে ৬৮৮ নম্বর অর্জন করেছে।
জলপাইগুড়ি শহরের শিরীষতলা এলাকার বাসিন্দা অর্চিস্মান ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। ষষ্ঠ শ্রেণি থেকে সে জলপাইগুড়ি জেলা বিদ্যালয়ে পড়াশোনা করছে। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
অর্চিস্মানের বাবা অমিত মজুমদার আনন্দচন্দ্র মহাবিদ্যালয়ের কর্মী। অর্চিস্মানের পড়াশোনার ক্ষেত্রে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে বিজ্ঞান বিষয়গুলি তার বাবা নিজেই পড়াতেন। এছাড়াও বাংলা, ইংরেজি, ইতিহাস ও ভূগোল বিষয়ের জন্য সে তিনজন ব্যক্তিগত শিক্ষকের পরামর্শ নিয়েছিল।
অর্চিস্মান জানিয়েছে, নিয়মিত পড়াশোনা এবং পরিবারের সমর্থনই তার সাফল্যের মূল চাবিকাঠি।

About Author

Advertisement