ভ্লগ করতে ইচ্ছে করে না দীপিকার

cropped-dipika-kakar-shoaib-ibrahim-divorceITG-1741020937933

মুম্বাই: দিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী দীপিকা কক্কড়। এক দিকে অনুরাগীরা তাঁর জন্য প্রার্থনা করেছেন, অন্য দিকে কটাক্ষও ধেয়ে এসেছে তাঁর দিকে। মানসিক যন্ত্রণারও শিকার তিনি। গত বছর মে মাসে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী। তার পর শুরু হয় তাঁর লড়াই।
সুস্থ হয়ে উঠছিলেন তিনি, কিন্তু এরই মধ্যে আবার যকৃতে টিউমার ধরা পড়ে। এতে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন তিনি এবং তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। পরে বিশেষ পদ্ধতিতে সেই টিউমারটি অপসারণ করা হয়।
তবে এই ঘটনার পর থেকেই তাঁর জীবনে বড় পরিবর্তন এসেছে। ছোটপর্দা থেকে দূরে থাকলেও অনুরাগীরা তাঁকে ভ্লগে দেখতেন। কিন্তু এখন আর ভ্লগ করতেও আগ্রহ পান না তিনি। দীপিকা বলেন, “দ্বিতীয় সিস্ট ধরা পড়তেই ভিতর থেকে ভেঙে পড়েছি। ফোন হাতে নিই, কিন্তু একটা ভ্লগও শেষ করতে পারি না। সিস্টটা ছোট হলেও নিজেকে শান্ত রাখতে পারছি না।
তিনি আরও জানান, এই অভিজ্ঞতার পর তিনি বুঝেছেন নারী শরীর কতটা জটিল। ক্লান্ত লাগলে এখন দ্রুত ঘুমিয়ে পড়েন। নিজের স্বাস্থ্যের কারণে জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে বলেও স্বীকার করেছেন তিনি।

About Author

Advertisement