মুম্বই: গত কয়েক মাসে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে উঠে এসেছেন রাঘব চাড্ডা। বলিউডে তিনি পরিচিত পরিণীতি চোপড়া-র স্বামী হিসেবে। বিভিন্ন সামাজিক বিষয়ে তাঁর বক্তব্য সাধারণ মানুষের সমর্থন পেয়েছে।
তবে সম্প্রতি তাঁকে আম আদমি পার্টির রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পর থেকেই শুরু হয়েছে জল্পনা— তিনি কি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন?
এই পরিস্থিতিতেই তাঁর কাছে আবেদন জানিয়েছেন খুশবু পটানী, যিনি অভিনেত্রী দিশা পটানী-র দিদি। রাঘবের একটি পোস্টে মন্তব্য করে তিনি লেখেন, “আপনি শিক্ষিত ও বুদ্ধিমান নেতা। দেশের আপনাদের মতো নেতার প্রয়োজন রয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে আপনি নিজের দল গড়বেন। আমরা সবাই আপনার সঙ্গে থাকব। জয় হিন্দ।
এই মন্তব্য ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে যে, ভবিষ্যতে রাঘব নিজস্ব রাজনৈতিক দল গঠন করতে পারেন।










