যুবরাজ সিং বললেন, ‘আমি ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইছি, এই কথাগুলো আমার নয়’

kapal-thava-thhana-yavaraja_3f7aa3fdb73579967256a848e12f090c

নয়াদিল্লি: ২০১১ সালের বিশ্বকাপজয়ী এবং প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং জানিয়েছেন, তাঁর বাবা যোগরাজ সিং-এর করা মন্তব্য মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেব সম্পর্কে ভুল ছিল এবং সে জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, বাবার বিতর্কিত মন্তব্যের সঙ্গে তিনি একমত নন এবং দুই ক্রিকেটারের কাছেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
একটি পডকাস্ট সাক্ষাৎকারে যুবরাজ তাঁর বাবার সেই মন্তব্য নিয়ে কথা বলেন, যেখানে যোগরাজ সিং ধোনিকে যুবরাজের দল থেকে বাদ পড়ার জন্য দায়ী করেছিলেন এবং কপিল দেবকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন।
যুবরাজ বলেন, “আমি কপিল পাজি এবং ধোনির কাছে এই মন্তব্যগুলোর জন্য ক্ষমা চাইতে চাই, কারণ কপিল পাজি ভারতের একজন মহান খেলোয়াড়। তাঁদের (যোগরাজ ও কপিলের) মধ্যে কী সম্পর্ক ছিল, আমি জানি না, তখন তো আমার জন্মই হয়নি।
তিনি আরও বলেন, “আমি ধোনির সঙ্গে খেলেছি এবং আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। আমার বাবা ধোনি সম্পর্কে যা বলেছেন, আমি তাঁকে বলেছি এটা ঠিক নয়। আমি বলেছি, ‘এটা ঠিক নয়, কারণ এর প্রভাব আমার ওপর পড়ে। আমি তাঁর সঙ্গে খেলেছি এবং আমি চাই না আপনি তাঁর সম্পর্কে এ ধরনের কথা বলুন।
যুবরাজ আরও জানান, কপিল দেব এবং ধোনি দু’জনেই জানেন যে তাঁর বাবার এই মন্তব্য তাঁর নিজের মতামত নয়। “যে কারণই থাকুক, তারা জানেন এই কথাগুলো আমার নয়। আমি দু’জনের কাছেই আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তারা জানেন আমি সবসময় তাঁদের সম্মান করেছি।
কপিল দেব ও যোগরাজ সিংয়ের মধ্যে মতভেদের প্রসঙ্গে যুবরাজ বলেন, “কপিল পাজি ভারতের জন্য মহান খেলোয়াড় ছিলেন এবং আমার খারাপ লাগে যে আমার বাবা তাঁকে গালাগালি করেছেন।
ধোনি সম্পর্কে যোগরাজের দাবি ছিল, যুবরাজের দল থেকে বাদ পড়ার জন্য তিনিই দায়ী। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পর যুবরাজ ক্যানসারের মতো গুরুতর অসুখের সঙ্গে লড়াই করে ক্রিকেটে ফিরে এসেছিলেন। কিন্তু সেই বছরের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে তিনি ২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নেন। যোগরাজ সিং অভিযোগ করেছিলেন যে, যুবরাজের ক্যারিয়ারের ক্ষতির জন্য ধোনিই দায়ী এবং তিনি কখনও তাঁকে ক্ষমা করবেন না।

About Author

Advertisement