দিনহাটা: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা পর থেকেই জোর কদমে প্রচার শুরু হয়েছে দিনহাটার দুইটি কেন্দ্র সহজ জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারের পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে।
ইতিমধ্যে এসইউসিআই দলের পক্ষ থেকে প্রার্থীরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিল বৃহস্পতিবার দিনহাটা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি এবং তৃণমূল প্রার্থী।দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থী উদয়ন গুহ ও অজয় রায় মনোনয়নপত্র জমাকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক প্রস্তুতিও চলছে জোর কদমে।
অন্যদিকে ছয় এপ্রিল মনোনয়নপত্র জমা দেবেন সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। দলীয় সূত্রে,জানা গিয়েছে, দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বেলা ১১ টায় মনোনয়নপত্র জমা দেবেন। তার আগে সুভাষ ভবন থেকে কর্মী সমর্থকরা দলীয় প্রার্থী উদয়নকে নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসবেন। সেখানে রাজবংশীদের একটি বড় অংশ ওই মিছিলে হলুদ রঙের গামছা গলায় দিয়ে থাকবেন বলে জানা গিয়েছে।
তৃণমূল নেতা হীরালাল দাস জানিয়েছেন, বৃহস্পতিবার তপশিলি সংগঠনের পক্ষ থেকে রাজবংশীদের একটি বিরাট অংশ গলায় হলুদ গামছা নিয়ে সেই মিছিলে অংশগ্রহণ করবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই মিছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, বিজেপি প্রার্থী অজয় রায় বলেন,”মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কমিশনের কাছ থেকে আগে থেকেই সময় নেওয়া হয়েছে।
কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাব।”সিতাই কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন ছয় এপ্রিল। তৃণমূল নেতা নুর আলম হোসেন, মতিউর রহমান জানিয়েছেন, দলীয় প্রার্থীকে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা বিভিন্ন গাড়িতে করে মিছিল করে শহরের বোর্ডিং পাড়ার মাঠে এসে সেখান থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেবে সঙ্গীতা রায়।
এই কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মাও ছয় তারিখের আগেই মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে দুই কেন্দ্রের এসইউসিআই দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।










