হাইব ইন্ডিয়া দেশ ব্যপি গার্ল গ্রুপ অডিশনের ঘোষণা করে

IMG-20260331-WA0076

কলকাতা: হাইব ইন্ডিয়া আজ একটি নতুন গার্ল গ্রুপ অডিশনের জন্য আবেদন গ্রহণ শুরু করার কথা ঘোষণা করেছে। ট্যালেন্ট স্কাউটিং চলবে ৩১শে মার্চ থেকে ৩১শে জুলাই ২০২৬ পর্যন্ত।ভারতের বিভিন্ন প্রান্তের ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে জন্মগ্রহণকারী মহিলা প্রতিভাদের এই অডিশনে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রার্থীরা তাদের ব্যক্তিত্ব ও সৃজনশীলতা প্রদর্শন করতে পারবেন ভোকালস, র‍্যাপ, ড্যান্স, অ্যাক্টিং, মডেলিং সহ বিভিন্ন পারফরম্যান্স ক্যাটাগরিতে।ভারতে সাম্প্রতিক বছরগুলিতে পরিচালিত অনলাইন ও অফলাইন গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে গার্ল গ্রুপের উপর ফোকাস করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
কিশোর-কিশোরী ও কুড়ি থেকে ত্রিশ বছর বয়সী দর্শকদের উপর নিয়েলসন এর সহযোগিতায় একটি জাতীয় পর্যায়ের কোয়ান্টিটেটিভ স্টাডি এবং ছ’টি প্রধান শহরে চলা কোয়ালিটেটিভ রিসার্চ চালানো হয়। এর থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টির ভিত্তিতে হাইব ইন্ডিয়া দেখতে পেয়েছে যে, ভারতের তরুণীদের মধ্যে এমন শিল্পীদের জন্য সুস্পষ্ট সমর্থন রয়েছে যারা তাদের নিজস্ব কণ্ঠস্বরকে প্রতিফলিত করবে এবং অনুপ্রেরণাদায়ক রোল মডেল হিসেবে কাজ করবে।
এই অন্তর্দৃষ্টির ভিত্তিতে হাইব ইন্ডিয়া গার্ল গ্রুপের মাধ্যমে ‘হারমোনি ইন ডাইভার্সিটি’ প্রদর্শন এবং আজকের ভারতীয় নারীদের নিখাদ কাহিনী ও কণ্ঠস্বরকে বিশ্ব দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ তুলে ধরে।ড্যামিয়েন উচ্যাং লি, সিইও, হাইব ইন্ডিয়া বলেন, এই অডিশন ভারতীয় বাজারে কোম্পানির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে অর্থপূর্ণ প্রথম পদক্ষেপ।
“ভারতে কখনো প্রতিভা বা উচ্চাকাঙ্ক্ষার অভাব ছিল না, যা ছিল না তা হলো বিশ্ব মঞ্চে পৌঁছানোর স্থির ও সুসংগত পথ। আমরা সেই সেতুবন্ধের কাজটাই করছি: এমন একটি ব্যবস্থা গড়ে তুলছি যা শিল্পীদের সচেতনভাবে লালন-পালন করবে এবং দেশের সীমানার বাইরে গিয়ে তাদের দেখা, শোনা ও বোঝার সুযোগ করে দেবে। এই অডিশন সেই প্রক্রিয়ার সূচনা”।
অডিশন প্রক্রিয়ায় অনলাইন সাবমিশনের পাশাপাশি অফলাইন রাউন্ডও অন্তর্ভুক্ত থাকবে। অফলাইন অডিশন অনুষ্ঠিত হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই এবং পুনে শহরে। নির্বাচিত কয়েকটি শহরে অডিশন অভিজ্ঞতার অংশ হিসেবে পপ-আপ অ্যাক্টিভেশনও আয়োজন করা হবে, যার বিস্তারিত তথ্য আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে।অডিশন প্রক্রিয়ায় প্রতিযোগীদের সহায়তা করার জন্য একাধিক কৌশলগত ব্র্যান্ড কোলাবোরেশন করা হয়েছে।
স্যামসাং তার “শো দেম হাও ইটস ডান উইথ গালাক্সি প্রচারের মাধ্যমে তরুণ আকাঙ্ক্ষীদের অনুপ্রাণিত করছে, যাতে তারা বিশ্ব মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে শিখতে, সৃষ্টি করতে এবং পারফর্ম করতে পারে। এইচ এন্ড এম তার ক্যাম্পেইনের মাধ্যমে উদীয়মান প্রতিভাদের অডিশনের জন্য প্রস্তুত হতে সাহায্য করছে এবং ফ্যাশন ও সংগীতকে স্ব-প্রকাশের মাধ্যম হিসেবে তুলে ধরছে।
নংশিম শিন রাম্যুন ‘স্পাইসি হ্যাপিনেস ইন নুডলস’-এর মাধ্যমে ভারতের তরুণীদের স্বপ্ন ও আবেগকে অনুপ্রাণিত ও শক্তিশালী করে।শপার্স স্টপ ‘গেট স্পটলাইট রেডি’ ক্যাম্পেইনের মাধ্যমে হাইব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে ভারতের প্রথম গ্লোবাল গার্ল গ্রুপের স্বপ্নকে বাস্তবায়িত করতে শক্তি যোগাচ্ছে। স্ন্যাপচ্যাট মিডিয়া পার্টনার এবং বুকমাইশো টিকেটিং পার্টনার হিসেবে যুক্ত হবে।

About Author

Advertisement