ভারতের নির্বাচন কমিশন পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে

election_commission_1754785923759_1754785923951

নয়াদিল্লি: ভারতের নির্বাচন কমিশন পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে, কোটি কোটি ভোটার দেবেন ভোট।
নির্বাচন কমিশন রবিবার পুদুচেরি, কেরল, আসাম, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে। ভোটগ্রহণের তারিখ ও ধাপ নিম্নরূপ-
পুদুচেরি, কেরল ও আসাম: ৯ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ।
তামিলনাড়ু: ২৩ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ।
পশ্চিমবঙ্গ: দুই দফায় ভোটগ্রহণ— ২৩ ও ২৯ এপ্রিল।
ফলাফল ঘোষণা: সব রাজ্যের ভোটের ফল ৪ মে ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লির বিজ্ঞান ভবনএ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান, এই পাঁচটি রাজ্যে প্রায় ১৭.৪ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৮২৪টি বিধানসভা আসনে প্রায় ২.১৯ লক্ষ ভোটকেন্দ্র স্থাপন করা হবে। পুরো প্রক্রিয়া সফল করতে প্রায় ২৫ লক্ষ নির্বাচনকর্মী মোতায়েন করা হবে।
বিধানসভার মেয়াদ ও আসনের বিবরণ~
পাঁচটি রাজ্যের বিধানসভার মেয়াদ ভিন্ন ভিন্ন তারিখে শেষ হবে—
পশ্চিমবঙ্গ: ৭ মে
তামিলনাড়ু: ১০ মে
আসাম: ২০ মে
কেরল: ২৩ মে
পুদুচেরি: ১৫ জুন
বিধানসভা আসনের সংখ্যা
আসাম: ১২৬
কেরল: ১৪০
পুদুচেরি: ৩০
তামিলনাড়ু: ২৩৪
পশ্চিমবঙ্গ: ২৯৪
তফসিলি জাতি (এসসি) ও তফসিলি জনজাতি (এসটি) সংরক্ষিত আসন
আসাম: ৯টি এসসি, ১৯টি এসটি
কেরল: ১৪টি এসসি, ২টি এসটি
পুদুচেরি: ৫টি এসসি
তামিলনাড়ু: ৪৪টি এসসি, ২টি এসটি
পশ্চিমবঙ্গ: ৬৮টি এসসি, ১৬টি এসটি
সম্ভাব্য ভোটারের সংখ্যা
আসাম: প্রায় ২.৫০ কোটি
কেরল: প্রায় ২.৭০ কোটি
পুদুচেরি: প্রায় ৯.৪৪ লক্ষ
তামিলনাড়ু: প্রায় ৫.৬৭ কোটি
পশ্চিমবঙ্গ: প্রায় ৬.৪৪ কোটি
প্রধান নির্বাচন কমিশনার জানান, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি ভোটারদের সময়মতো ভোট দিতে এবং নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা, ভোটগ্রহণ সামগ্রী এবং কর্মীদের ব্যবস্থা করা হবে। এছাড়াও কমিশন সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের ওপর কড়া নজর রাখবে।
নির্বাচনী প্রচার ও সভা-সমাবেশের সময় কমিশনের কড়া নিয়ম কার্যকর থাকবে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো লঙ্ঘন ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

About Author

Advertisement