ভারতের বর্ষায় এল নিনোর আশঙ্কা

el-nini

নয়া দিল্লি: চলতি বছরে ভারতের বর্ষার উপর এল নিনোর ছায়া পড়তে পারে। মার্কিন আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে যে জুন থেকে আগস্টের মধ্যে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা ৬২ শতাংশ, যা আগামী মাসগুলিতে বেড়ে ৮০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এল নিনো সাধারণত ভারতে দুর্বল বা স্বাভাবিকের তুলনায় কম বর্ষা নিয়ে আসে। এর ফলে তীব্র গরম এবং খরার পরিস্থিতি তৈরি হতে পারে। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের প্রাক্তন সচিব এম. রাজীব বলেন, আগামী দুই মাসে পরিস্থিতি আরও স্পষ্ট হবে, তবে এ বছর এল নিনো হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি।
এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সৃষ্টি হয়, যা বিশ্বব্যাপী আবহাওয়ার ধরণকে প্রভাবিত করে। ১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত ভারতে ১৪টি এল নিনো বছর নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৯ বছরে বর্ষা দুর্বল ছিল।

About Author

Advertisement