আধার কার্ডসহ বিপুল পরিমাণ নথি উদ্ধার

IMG-20260311-WA0058

মালদা: মালদার হবিবপুরে বিপুল সংখ্যক আধার কার্ডসহ নানা গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের ঘটনায় ডাক কর্মীর গাফিলতি প্রকাশ্যে এসেছে। প্রাপকদের হাতে পৌঁছে দেওয়ার বদলে আধার কার্ড, ব্যাঙ্ক ও ডাকঘরের পাশবইসহ বিভিন্ন নথি বাড়িতেই জমা করে রাখা হয়েছিল।
জানা গেছে, বিনোদপুর ডাকঘরের এক কর্মী নিজে নথি বিলি না করে মাসে পাঁচ হাজার টাকা বেতনে এক অস্থায়ী ব্যক্তিকে এই কাজের জন্য নিয়োগ করেছিলেন। পরে ওই কর্মীর বদলি হয়ে যাওয়ার পরও বিপুল সংখ্যক নথি সেই ব্যক্তির বাড়িতেই পড়ে ছিল। পুলিশ সেখান থেকে নথিগুলি উদ্ধার করে ডাকঘর কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিয়েছে।
এই ঘটনার ফলে অনেক মানুষ প্রয়োজনীয় নথি হাতে না পেয়ে সমস্যায় পড়েছেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা।

About Author

Advertisement