জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের নম্বর ০৪ ঘুমটি এলাকায় সোমবার ভোরেই ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি স্টেশনারি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধ থাকা দোকান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেন। খবর পেয়ে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিক অনুমান অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে দমকল বিভাগের কর্মকর্তারা তদন্ত চালাচ্ছেন।
দোকানের মালিক জানান, ঘটনায় দোকানের ভিতরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তিনি মোট ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান করেছেন।









