এমএলএস-এ ইন্টার মিয়ামির প্রথম জয়

IMG-20260302-WA0031

ওরল্যান্ডো: আমেরিকার মেজর লিগ সকার ফুটবল প্রতিযোগিতার চলতি মরশুমে ইন্টার মিয়ামি তাদের প্রথম জয় অর্জন করেছে। গত মরশুমের চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি ইন্টার অ্যান্ড কোম্পানি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওরল্যান্ডো সিটিকে ৪-২ গোলে পরাজিত করে। নিজেদের মাঠে খেলতে নেমে ওরল্যান্ডো সিটি প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকলেও ইন্টার মিয়ামি দ্বিতীয়ার্ধে অসাধারণ প্রত্যাবর্তন করে জয় নিশ্চিত করে।
ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখে খেলা জয়ী দলের তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ৫৭ ও ৯০ মিনিটে গোল করেন। এছাড়া মাতেও সিলভেত্তি ৪৯ মিনিটে এবং তেলাস্কো সেগোভিয়া ৮৫ মিনিটে গোল করেন। অন্যদিকে ওরল্যান্ডো সিটির হয়ে মার্কো পাসালিচ ১৮ মিনিটে এবং মার্তিন ওহেদা ২৪ মিনিটে গোল করেন।
ওরল্যান্ডো সিটির ফুটবলার কোলিন গুসকে ম্যাচের ৮৮ মিনিটে লাল কার্ড দেখানো হয়। মেসি এমএলএস-এ এখন পর্যন্ত ৫২টি গোল সম্পন্ন করেছেন।

About Author

Advertisement