জেল থেকে বেরিয়ে বিরাট ঘোষণা রাজপালের

IMG-20260217-WA0079

মুম্বাই: গত কয়েকমাসে অভিনেতা রাজপাল যাদবের সঙ্গে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা যেন হার মানায় ছবির চিত্রনাট্যকেও। ৯ কোটির চেক বাউন্স মামলায় অন্তবর্তীকালীন জামিনে এগারো দিন পর তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছিলেন অভিনেতা রাজপাল যাদব। জেলমুক্তির পরই শাহজাহানপুরে পৈতৃক ভিটেতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই পর্ব মিটতে না মিটতেই হাতে এসেছিল বিনোদুনিয়ায় কাজের সুযোগ। এবার তার পাশাপাশি নতুন পথচলা শুরু করলেন রাজপাল। এবার ডিজিটাল মাধ্যমে নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করলেন অভিনেতা। সোশাল মিডিয়া পোস্টে নিজের এই নতুন শুরু নিয়ে ফলাও জানিয়েছেন অভিনেতা। এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টে রাজপাল বলেন, “নমস্কার বন্ধুরা, আমি আপনাদের রাজপাল এবং আমি আপনাদের অত্যন্ত খুশির সঙ্গে এই খবর দিতে চাই যে, আমি আমার নতুন শুরু করতে চলেছি। এই নতুন জার্নিতে আপনাদের শুভেচ্ছা প্রয়োজন। আমার নতুন ইউটিউব চ্যানেল শুরু করলাম। আজ থেকে আমার সেই চ্যানেলের যাত্রা শুরু হল। আমার এই চ্যানেলের নাম রাজপাল নৌরং যাদব। এই ইউটিউব চ্যানেলে আট থেকে আশি সব বয়সের সকলেই বিনোদনের রসদ পাবেন। সঠিক কনটেন্ট পরিবেশন করার চেষ্টাই করব। যাতে সকলে এই চ্যানেলের ভিডিও দেখতে পারেন।”

About Author

Advertisement