কুনো: কুনো জাতীয় উদ্যানে চিতাবাঘ গামিনী’র চতুর্থ শাবকের জন্ম মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক এ খুশির খবর। স্ত্রী চিতা ‘গামিনী’ জন্ম দিয়েছে তার চতুর্থ শাবকের। নিবিড় বনাঞ্চল পর্যবেক্ষণ ও পশু-চিকিৎসকদের তত্ত্বাবধানে সদ্যোজাত শাবকের উপস্থিতি নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। জানা গিয়েছে, গামিনীর চারটি শাবকই সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠছে।এই সাফল্য দেশের উচ্চাকাঙ্ক্ষী চিতা পুনর্বাসন কর্মসূচি এর আরেকটি ইতিবাচক মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। নতুন শাবকের জন্মের ফলে দেশে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯-এ, যার মধ্যে ২৮টি ভারতেই জন্ম নেওয়া।বন্যপ্রাণ সংরক্ষণে ভারতের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।










