শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে শহরের প্রায় ৯৮ বছর প্রাচীন ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী উচ্চতর বালিকা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় পরিচালন সমিতির হাতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান গৌতম দেব জানান, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুদৃঢ় করা এবং ছাত্রছাত্রীদের সার্বিক অগ্রগতিতে সহায়তা করার উদ্দেশ্যেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ পুরনিগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন যে, এই সহায়তা শিক্ষার মানোন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরাও এই উদ্যোগকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন।










