শিলিগুড়ি পুরনিগম এলাকায় পাকা রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা

FB_IMG_1771949520440

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর অন্তর্গত ১৯,৪১,১২,৮৩৩.০০ টাকা ব্যয়ে শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ১০২৭টি কালভার্ট, নিকাশি নালা ও পাকা রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়েছে বলে জানান গৌতম দেব।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, একই মঞ্চ থেকে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে এবং পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে ১৩,৫৮,৮৮,৭১০.০০ টাকা ব্যয়ে ৪৭টি ওয়ার্ডে ৫১টি উন্নয়নমূলক কাজেরও শুভ সূচনা করা হয়।
এছাড়াও, চেয়ারম্যান গৌতম দেব জানান যে পুরনিগমের ১১,২০,২৫০.০০ টাকা ব্যয়ে ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত নবনির্মিত ঝিলিমিলি পার্কের উদ্বোধন এবং ২০,০৫,২৩০.০০ টাকা ব্যয়ে ৪৬ নম্বর ওয়ার্ডের প্রমোদ নগর পার্কের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়েছে।

About Author

Advertisement