মেক্সিকোতে মাদক মাফিয়া–সেনা সংঘর্ষ

03a725e00fad8dbcc9a258827b35bc0f_679569007

মেক্সিকো সিটি: মেক্সিকোতে সামরিক অভিযানে ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’-এর প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ‘এল মেনচো’ নিহত হওয়ার পর ছড়িয়ে পড়া সহিংসতার প্রেক্ষিতে ভারতীয় দূতাবাস দেশটিতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সোমবার একটি পরামর্শ জারি করেছে। এতে তাদের সতর্ক থাকার এবং ঘরের ভেতরে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।
মেক্সিকোর সেনাবাহিনী রবিবার নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ‘এল মেনচো’-কে হত্যা করে, ফলে দেশটির সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠা গোষ্ঠীটি নেতৃত্বশূন্য হয়ে পড়ে।
দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, “মেক্সিকোতে বসবাসকারী সকল ভারতীয় নাগরিককে জানানো যাচ্ছে যে নিরাপত্তা অভিযান চলমান রয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সড়ক অবরোধ ও অপরাধমূলক কার্যকলাপ ঘটছে। জালিস্কো রাজ্য (পুয়ের্তো ভালার্তা, চাপালা ও গুয়াদালাহারা অঞ্চল), তামাউলিপাস রাজ্য (রেইনোসা ও অন্যান্য পৌর এলাকা), মিচোয়াকান রাজ্যের অঞ্চল, গুয়েরেরো রাজ্য এবং নুয়েভো লিওন রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”
দূতাবাস নিরাপত্তা নির্দেশনা জারি করে বলেছে, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলমান এলাকাগুলোর কাছাকাছি যাবেন না। চারপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকুন। নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং আশ্রয়স্থলের বাইরে অপ্রয়োজনীয়ভাবে বের হবেন না। সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যমে নজর রাখুন।”
স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন এবং জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে ফোন করুন। জনসমাগম এড়িয়ে চলুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে ফোন, বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিজের অবস্থান ও সুস্থতার খবর জানাতে থাকুন। নেমেসিও ওসেগুয়েরা নিহত হওয়ার পর রবিবার এই পরামর্শ জারি করা হয়।

About Author

Advertisement