শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগম(এসএমসি) এর চেয়ারম্যান গৌতম দেব বলেন যে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল রায়ের প্রয়াণে তিনি অত্যন্ত মর্মাহত। তিনি বলেন, বাংলার রাজনীতিতে মুকুলকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন এবং রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে তাঁর দীর্ঘ পথচলার সাক্ষী থেকেছেন। গৌতম দেব আরও উল্লেখ করেন, মুকুলের অসাধারণ সাংগঠনিক দক্ষতা, কর্মীদের প্রতি সহজ-সরল ব্যবহার এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে তাঁর প্রখর মেধা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও জানান, বিভিন্ন সময়ে মুকুলের সঙ্গে হওয়া আলোচনা ও মতবিনিময়ের মুহূর্তগুলো আজ বিশেষভাবে মনে পড়ছে। গৌতম দেব বলেন, রাজনৈতিক জীবনের ব্যস্ততার মধ্যেও সকলের সঙ্গে মুকুলের স্নেহভরা আচরণ এবং দক্ষ সংগঠক হিসেবে তাঁর পরিচয় তাঁকে সকলের কাছে অত্যন্ত আপন “নেতা” করে তুলেছিল।
তাঁর প্রয়াণে শুধু রাজনৈতিক শূন্যতাই তৈরি হয়নি, ব্যক্তিগতভাবেও এক অভিজ্ঞ ও স্নেহশীল মানুষকে হারানোর অনুভূতি প্রকাশ করে গৌতম দেব শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুগামীর প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি তিনি প্রার্থনা করেন, পরম করুণাময় যেন মুকুলের আত্মার চিরশান্তি দান করেন।











