স্প্যানিশ লা লিগা: বার্সেলোনা শীর্ষস্থানে ফিরে এল

IMG-20260223-WA0036

বার্সেলোনা: স্পেনের লা লিগা ফুটবল প্রতিযোগিতায় গত মরসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা আগের ম্যাচের হতাশা ভুলে জয়ের ধারায় ফিরেছে। রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা লেভান্তেকে ৩-০ গোলে পরাজিত করে।
নিজেদের মাঠ কাম্প নউয়ে ৭৪ শতাংশ বল দখলে রেখে খেলা বার্সেলোনার হয়ে মার্ক বের্নাল চতুর্থ মিনিটেই গোল করেন। এরপর ফ্রেঙ্কি ডি ইয়ং ৩২তম মিনিটে এবং ফার্মিন লোপেজ ৮১তম মিনিটে আরও দুটি গোল করে দলকে সহজ জয় এনে দেন।
এই জয়ের ফলে ২৫টি ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনার ১ পয়েন্ট বেশি।
লা লিগার অন্যান্য ম্যাচে ভিয়ারিয়াল ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে, সেল্তা ভিগো মায়োরকাকে ২-০ গোলে এবং সেভিয়া গেতাফেকে ১-০ গোলে পরাজিত করেছে।

About Author

Advertisement