প্রধানমন্ত্রী মোদির এআই ও ডিপটেক স্টার্টআপের সিইওদের সঙ্গে গোলটেবিল বৈঠক

PTI02_20_2026_000094B

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার কৃত্রিম মেধা (এআই) ও ডিপটেক স্টার্টআপ সংস্থাগুলির প্রধান নির্বাহী আধিকারিকদের (সিইও) সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং মাতৃভাষায় উচ্চশিক্ষা প্রসারের মতো ক্ষেত্রে এআই প্রযুক্তির প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বৈঠকে তথ্য-পরিচালনার (ডেটা গভর্ন্যান্স) প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং ভারতের চাহিদা অনুযায়ী সমাধান উদ্ভাবনের আহ্বান জানান। তিনি ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-কে ডিজিটাল উদ্ভাবনের একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং ভারতীয় সংস্থাগুলির সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী মাতৃভাষায় উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে এআই-ভিত্তিক সরঞ্জামের বিস্তারের প্রস্তাব দেন এবং স্বাস্থ্যক্ষেত্রে এআই ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, কৃষিক্ষেত্রে এআই প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও জলবায়ুজনিত ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতির বিষয়েও তিনি আলোকপাত করেন।
এই বৈঠকে ১৬টি শীর্ষস্থানীয় এআই ও ডিপটেক স্টার্টআপ সংস্থার সিইও ও প্রতিষ্ঠাতারা তাঁদের মতামত তুলে ধরেন। এর মধ্যে Abridge, Aadhaar AI, Credo AI, Glean প্রভৃতি সংস্থা অন্তর্ভুক্ত ছিল।

About Author

Advertisement