পাকিস্তানে গ্যাস লিক থেকে বিস্ফোরণ, ৯ শিশুসহ ১৬ জনের মৃত্যু

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 55?

করাচি: পাকিস্তানের করাচিতে বৃহস্পতিবার ভোরে একটি আবাসিক ভবনে গ্যাস লিকের কারণে বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা জামশেদ আশর বলেন, “ভোর সাড়ে চারটায় ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। ভবনটি ওল্ড সোলজার বাজার এলাকায় অবস্থিত। ঘটনাটি সেহরির সময় ঘটেছে।” পাকিস্তানে আজ রমজান মাসের প্রথম দিন। তিনি জানান, বিস্ফোরণের সম্ভাব্য কারণ গ্যাসের লিক।
করাচিতে গ্যাসের ঘাটতির কারণে বিশেষ করে নিম্নআয়ের আবাসিক এলাকাগুলিতে বহু পরিবার ঘরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। পুলিশ সার্জন ডা. সমাইয়া সাইয়েদ নিশ্চিত করেছেন যে বিস্ফোরণস্থল থেকে এ পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৪ জন আহতের চিকিৎসা চলছে। ভবনটির জরাজীর্ণ অবস্থার কারণে বিস্ফোরণে এর একটি অংশ ধসে পড়ে।
প্রধান দমকল কর্মকর্তা হুমায়ুন খান বলেন, “আমরা এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছি, যাতে জানা যায় আরও কেউ নিহত বা জীবিত অবস্থায় চাপা পড়ে আছেন কি না।” মৃতদের মধ্যে অন্তত নয়জন শিশু রয়েছে, যাদের বয়স দুই থেকে ১৭ বছরের মধ্যে। আহতদের মধ্যেও সাতজন শিশু রয়েছে।
করাচিতে এটি সাম্প্রতিক সময়ের দ্বিতীয় বড় বিস্ফোরণ। গত মাসে সদর এলাকায় অবস্থিত পাইকারি ও খুচরা বাজার ‘গুল শপিং প্লাজা’র ভূগর্ভস্থ তলায় আগুন লাগার ঘটনায় অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছিল এবং আরও অনেকে আহত হয়েছিলেন।

About Author

Advertisement