কোনও ইস্যু না থাকলে অপপ্রচার চালানোই তৃণমূল কংগ্রেসের অভ্যাস হয়ে গেছে বলে জানালেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল

FB_IMG_1771504494860

আসানসোল: আসানসোল দক্ষিণের ভারতীয় জনতা পার্টির বিধায়িকা অগ্নিমিত্রা পাল সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের কোনও প্রকৃত ইস্যু না থাকলে অপপ্রচার চালানোই অভ্যাসে পরিণত হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরকে “স্বামী” বলা নিয়ে যদি এত আপত্তি থাকে, তাহলে হরিচাঁদ–গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারণ করা কি শুধু জিভ ফসকে যাওয়া? বারবার সরস্বতী মন্ত্র ও চণ্ডীপাঠ ভুল পড়া, এসব কি নিছক কাকতালীয়, নাকি হিন্দুদের ভাবাবেগে আঘাত করার মানসিকতা? জনগণ এর উত্তর চায় বলেও তিনি মন্তব্য করেন।
বিধায়িকা পাল আরও প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গকে আর কত নিচে নামানো হবে? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বলেন, সকাল থেকে রাত পর্যন্ত শুধু রাজনীতি আর রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কাজই চলছে। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলেই কেবল বিভাজনের রাজনীতি করছেন।
শেষে অগ্নিমিত্রা পাল সামাজিক মাধ্যমে জানান, একদিকে দিল্লিতে বিশ্বস্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন চলছে এবং অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু আন্তর্জাতিক বিনিয়োগ আনছেন, আর অন্যদিকে বাংলায় অব্যবস্থা চলছে। তিনি প্রশ্ন তোলেন, এটাই কি আমাদের প্রাপ্য? পনেরো বছর ক্ষমতায় থাকার পর উন্নয়ন নিয়ে খোলা মঞ্চে বিতর্ক করার সাহস আছে কি? চ্যালেঞ্জ গ্রহণ করুন, তবেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

About Author

Advertisement